BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ- অনেকের মধ্যেই দেখা যায় এই প্রবণতা। কিন্তু খাওয়ার পর এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। জেনে নিন কখন এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
গত কয়েক বছরে দুটি বিস্ময়কর বিষয় ঘটতে শুরু করেছে।
স্বাভাবিক, অথবা সুস্থ মানুষ এমন ডিভাইস ব্যবহার করতে শুরু করেছেন, যা তাদের সারাদিন ধরে রক্তে শর্করার মাত্রা পরিমাপ করতে দেয়। অন্যদিকে কেউ কেউ সাদা পাউরুটি ও পাস্তার মতো পরিশোধিত শর্করা সম্পূর্ণভাবে খাদ্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
আসলে লেখক, পডকাস্টার এবং সুস্থতা-সংক্রান্ত প্রভাবশালীরা এই ধারণা প্রচার করছেন যে আমাদের সবারই রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া পর্যবেক্ষণ করা এবং তা এড়িয়ে চলা উচিত।
এই চরম দৃষ্টিভঙ্গি অনুযায়ী, রক্তপ্রবাহে উল্লেখযোগ্য পরিমাণ গ্লুকোজ প্রবেশ করতে দেওয়া বিপজ্জনক।