প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের কেউ প্রকৃতির সৌন্দর্য, কেউ গ্রামবাংলার দৃশ্য, আবার কেউ নিজের কল্পনার জগৎকে ছবির মাধ্যমে তুলে ধরে। পুরো আয়োজনজুড়ে ছিল তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা।
বক্তব্য দেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর, সভাপতি আসিফ আহমেদ এবং সহসভাপতি মো. শিমুল। তাঁরা শিশুদের ছবি আঁকার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও প্রতিভা বিকাশে উৎসাহ দেন।
নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে শিশুশিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।উপদেষ্টা সুমন নূর বলেন, ‘শিশুরা শুধু বইয়ের পাতায় নয়, রংতুলির মাধ্যমেও নিজেদের ভাবনা ও স্বপ্ন প্রকাশ করে। এমন আয়োজন তাদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করবে।’
সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘শিশুদের প্রতিভা বিকাশে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের কোনো বিকল্প নেই। প্রথম আলো বন্ধুসভা ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন অব্যাহত রাখতে চায়।’
সহসভাপতি মো. শিমুল বলেন, ‘আজকের এ আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাদের হাসি, আনন্দ ও রঙের খেলায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠেছে।’
নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে শিশুশিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।প্রতিযোগিতা শেষে সবার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় বিভিন্ন মজার মজার ছড়া এবং গল্পের বই। প্রতিযোগিতায় বিজয়ীরা হলো— তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাইজ মুজদাহির, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিবম দাস ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী দ্বীপ কর্মকার। তাদের হাতে উপহার হিসেবে বই, রঙের বাক্স এবং চকলেট দেওয়া হয়।