BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতযৌনতা, প্রতারণা ও পুলিশি গুপ্তচরবৃত্তি: 'ভয়ঙ্কর' ছদ্মবেশী কর্মকর্তার বিতর্কিত কাহিনীকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনArticle InformationAuthor, জন আয়রনমঙ্গারRole, পূর্বাঞ্চল ও লন্ডনভিত্তিক তদন্তPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ১১ মিনিটঅ্যান্ড্রু কোল্স একটি গির্জার গায়কদলে গান করেন, স্থানীয় রক্ষণশীল রাজনীতিতে সক্রিয় এবং একসময় মেট্রোপলিটন পুলিশের একজন ছদ্মবেশী কর্মকর্তা ছিলেন – যাকে বলা হয় ‘স্পাই কপ’।
জেসিকা – এটি তার আসল নাম নয় – একজন পশু অধিকারকর্মী, যিনি অভিযোগ করেছেন যে ওই ব্যক্তি প্রতারণা করে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছিল।
৬৬ বছর বয়সী কোল্স তার স্ত্রী ও তাদের গ্রেহাউন্ড কুকুরটিকে নিয়ে কেমব্রিজশায়ারের গ্রামাঞ্চলে একটি খড়ের চালের কুটিরে বাস করেন।
কিন্তু ১৯৯০ থেকে ১৯৯৫ সালের মধ্যে তিনি মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের (এমপিএস) ছদ্মবেশী স্পেশাল ডেমোনস্ট্রেশন স্কোয়াড (এসডিএস)-এ কর্মরত ছিলেন, যেটি রাজনৈতিক ও প্রতিবাদী গোষ্ঠীগুলোতে অনুপ্রবেশ করত।
বিগত এক দশক ধরে আন্ডারকভার পুলিশিং ইনকোয়ারি (ইউসিপিআই)-এর কার্যকলাপ তদন্তাধীন রয়েছে।
"এমপিএস স্বীকার করেছে যে অ্যান্ড্রু কোলসের সঙ্গে জেসিকার যৌন সম্পর্ক ছিল, এবং তিনি তদন্তে সত্য না বলায় হতাশ," বাহিনীর কমিশনার স্যার মার্ক রাউলি লিখেছেন।