BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতযে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

কয়েকমাসব্যাপী প্রচারণা এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনে শত শত কোটি ডলার ব্যয়ের পর অবশেষে নির্বাচনের দিন এসে গেছে।

সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটরা সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে হচ্ছে - কিন্তু জরিপ সবসময় নির্ভরযোগ্য হয় না, এবং এ বছরও বেশ কিছু অপ্রত্যাশিত ফলাফল আসতে পারে।

তবে, মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে।

সেগুলো কী হতে পারে, ফলাফল আসতে শুরু করলে প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে এবং সেদেশের জন্য এর অর্থ কী হতে পারে, তা এখানে তুলে ধরা হলো।

ইতিহাস থেকে বোঝা যায়, মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাচ্যুত দলই সুবিধা পায়।