মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমভৈরব বন্ধুসভা যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়

৯ অক্টোবর বিকেল সাড়ে চারটায় ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ। তিনি ভৈরব বন্ধুসভার জ্ঞাননির্ভর আয়োজনের প্রশংসা করে এ ধরনের প্রতিযোগিতার বিস্তৃতি ঘটুক, এই প্রত্যাশা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা, উপদেষ্টা লুবনা হক, ওয়াহিদা আমিন, জাহিদুল হকসহ বন্ধুসভার বন্ধুরা।

‘প্রথম আলো ভৈরব বন্ধুসভা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ (স্কুল পর্যায়)প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় ৯ ও ১১ অক্টোবর। প্রথম রাউন্ডের সব কটি বিতর্কের বিষয় ছিল ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতাই বেশি কার্যকর’। জনস্বাস্থ্যসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এ বিষয়ে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষের বক্তব্যের জবাব দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। পাল্টাপাল্টি যুক্তি আর সাবলীল উপস্থাপনায় জমে ওঠে প্রতিটি পর্ব।

প্রথম দিনের প্রথম বিতর্কে মুখোমুখি হয় ব্লু বার্ড স্কুল ও গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখা। ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি প্রিয়াঙ্কার সঞ্চালনায় এবং ইউএনও কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিতর্কটি। দুই দলের যুক্তিতর্কের পর বিজয়ী হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ব্লু বার্ড স্কুল।

একই দিনের দ্বিতীয় বিতর্কে অংশ নেয় আফছর উদ্দিন উচ্চবিদ্যালয় ও ভৈরব সরকারি কাদির বকস পাইলট মডেল হাইস্কুল। ভৈরব বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমানের সঞ্চালনায় এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্বে বিজয়ী হয় ভৈরব সরকারি কাদির বকস পাইলট মডেল হাইস্কুল।

‘প্রথম আলো ভৈরব বন্ধুসভা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ (স্কুল পর্যায়)প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও যুক্তির লড়াইয়ে মুখর হয়ে ওঠে বিতর্কের মঞ্চ। দিনের প্রথম বিতর্কে মুখোমুখি হয় ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চবিদ্যালয়। ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি প্রিয়াঙ্কার সঞ্চালনায় এবং ভৈরবের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিতর্কসুহৃদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্কে বিজয়ী হয় ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।