BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতযুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টার পর আসামি ক্রিস্টা পাইকের জ্ঞান ফিরেছে, কথা বলেছেনকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Tennessee Department of Corrections
যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর আসামি ক্রিস্টা পাইক 'জীবিত আছেন এবং কথা বলছেন' বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
এক বিবৃতিতে তার আইনজীবীরা জানান যে, ৫০ বছর বয়সী পাইক- হাসপাতালে হাতকড়া পরা অবস্থায় জরুরি চিকিৎসা সেবা নিচ্ছেন।
১৯৯৫ সালে কলিন স্লেমারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাইক, গত বুধবার টেনেসিতে দুটি ব্যর্থ প্রাণঘাতী ইনজেকশন থেকে বেঁচে যান।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাকর্মীরা তার শরীর থেকে ইনজেকশনের মাধ্যমে দেওয়া রাসায়নিকটি অপসারণ না করা পর্যন্ত তিনি বেশ কয়েকদিন অচেতন অবস্থায় ছিলেন।
তার সুস্থ হয়ে ওঠার ঘটনাটি নজিরবিহীন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞ এবং তার আইনি দলের সদস্যরা।