BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনArticle InformationAuthor, মাইক হিলসRole, ভিজ্যুয়াল জার্নালিজম টিমPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৫ মিনিটপ্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বাকি অধ্যায় কীভাবে কাটবে, তা নির্ধারণ করতে আমেরিকানরা মঙ্গলবার ভোটকেন্দ্রে যাবেন।

যুক্তরাষ্ট্রজুড়ে সরকারের বিভিন্ন স্তরের হাজার হাজার পদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ দিন। কিন্তু ভোটারদের জন্য মূল আকর্ষণ হবে প্রতিনিধি পরিষদ ও সেনেটের সদস্য নির্বাচন করা, যে দুটি কক্ষ নিয়ে কংগ্রেস গঠিত।

উভয়টিই বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের সাফল্য বা ব্যর্থতা এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করতে পারে।

ক্ষমতার লড়াইয়ের জয়-পরাজয় কোথায় নির্ধারিত হবে, তার একটি ধারণা এখানে দেওয়া হলো; জনসমর্থন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবং এতে ব্যয় হওয়া বিপুল পরিমাণ অর্থ পর্যন্ত সবকিছুই এতে রয়েছে।

বিরোধী ডেমোক্র্যাটদের কংগ্রেস পুনরুদ্ধারের সুযোগ থাকার অন্যতম কারণ হলো প্রেসিডেন্টের জনসমর্থন কমে আসা, যা তার দল কেমন ফল করতে পারে তার একটি ভালো সূচক।

জনমত জরিপ বিষয়ক ওয়েবসাইট সিলভার বুলেটিনের তথ্য অনুযায়ী, তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন ৫০ শতাংশের কিছু বেশি জনসমর্থন নিয়ে, কিন্তু তা দ্রুত ৪০-এর ঘরে নেমে আসে।