BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতযুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার হেরে যাওয়ার পর দেশটির সিনেটর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গেছেন। সেখানে পৌঁছেই তিনি দাবি করেছেন যে, মাতৃভূমি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না।
"আমি ব্রাজিল থেকে পালাইনি; আমি ব্রাজিলের জন্যই চলে এসেছি," দেশত্যাগের পর প্রথম বিবৃতিতে বলেন তিনি।
একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে ব্রাজিল তার পাসপোর্ট বাতিল করার পর তাকে এবং তার পরিবারকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।
কোনো ধরনের অন্যায় কাজে জড়িত থাকার কথাও অস্বীকার করেছেন বলসোনারো।
বুধবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যে, "আমরা তাকে দেশে (যুক্তরাষ্ট্রে) প্রবেশের অনুমতি দিয়েছি"।