BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , যুক্তরাষ্ট্রের সেনেটের দুটি আসনের ফল আসতে দেরি হতে পারেযুক্তরাষ্ট্রের সেনেটের দুটি আসনের ফল আসতে দেরি হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে ইরানের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ আবার সামনে আনলেন ট্রাম্প। এদিকে সেনেটের দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ফল আসতে দেরি হতে পারে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের বেশিরভাগ নির্বাচনের ফল স্পষ্ট হয়ে গেলেও আরো সময় লাগতে পারে মিসিসিপি ও আলাস্কার সেনেট নির্বাচনের ফল আসতে।
মিসিসিপি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান শেখ টেলর বিবিসিকে বলেছেন, "নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমার ধারণা, সোমবারের আগে এই নির্বাচনের ফল নির্ধারিত হবে না।"
সেখানে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলম এবং বর্তমান রিপাবলিকান সেনেটর সিন্ডি হাইড-স্মিথের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতার বিজয়ী কে হবেন, তা জানতে আরও কিছু সময় লাগতে পারে।
মিসিসিপিতে ভোটের ব্যবধান অল্প হওয়ার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পুনর্গণনার ব্যবস্থা নেই। একই সঙ্গে প্রার্থীদেরও পুনর্গণনার অনুরোধ করার সুযোগ দেওয়া হয় না।
এছাড়া, নির্বাচনের দিন ডাকমোহর দেওয়া এবং তার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে পৌঁছানো ডাকযোগে পাঠানো ব্যালটও গণনার আওতায় আনা হয়।