BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনArticle InformationAuthor, জেমস ফিটজেরাল্ডPublished ৭ মিনিট আগেপড়ার সময়: ৫ মিনিটমার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি, যেখানে ভোটাররা এমন এক ভোটে অংশ নেবেন- যা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তেসরা নভেম্বর আমেরিকানরা কংগ্রেসের সদস্যদের নির্বাচিত করবে, দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট এই আইনসভা উচ্চ কক্ষ সেনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ে গঠিত।

প্রতি দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রেসিডেন্ট পদের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে তা অনুষ্ঠিত হলে, সেই ভোটকে মধ্যবর্তী নির্বাচন বলা হয়।

কংগ্রেসের একটি প্রধান কাজ হলো ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় আইন প্রণয়ন ও পাস করা, এমন আইন যা দেশব্যাপী প্রযোজ্য।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে কোন রাজনৈতিক দল, ট্রাম্পের রিপাবলিকান নাকি বিরোধী ডেমোক্র্যাটরা - কংগ্রেস নিয়ন্ত্রণ করবে এবং প্রেসিডেন্টের পক্ষে তার পরিকল্পনা বাস্তবায়ন করা কতটা সহজ হবে।

মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফলকে প্রেসিডেন্টের এখন পর্যন্ত কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের জনগণ কতটা সন্তুষ্ট, তার একটি পরিমাপক হিসেবেও দেখা হয়।