BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতযন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করলকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

মহাকাশ অবজারভেটরি হিসেবে ১৭২৪ সালে যে যন্তর মন্তর গড়া হয়েছিল, দিল্লির সেই প্রাচীন মানমন্দিরের উপরেই ২০২৬ সালে সারা বিশ্বের নজর পড়েছে। নেপথ্যে জেন-জি আন্দোলন।

বলা হয়, দিল্লির যন্তর মন্তরে সূর্যের রশ্মি ঘড়ির কাঁটা মেপে চলে। সেখানেই ভারতের কৃষক, নারী, সৈনিক, কুস্তিগীর, ছাত্র ও যুবরা বছরের পর বছর ধরে কর্মসূচি পালন করে সরকারের কাছে ন্যায়বিচারের দাবি করে আসছেন।

দিল্লির কনট প্লেসের ঔপনিবেশিক আমলের সাদা রঙের ভবনগুলি ছাড়িয়ে সূর্য রশ্মি যখন আরও ওপরে উঠে যায়, তখন তার ছায়া যন্তর মন্তরের লাল পাথরের ওপর গিয়ে পড়ে।

ওই সূর্য রশ্মি যদিও স্লোগান দেয় না, রাস্তা অবরোধ করে না, বা পুলিশের কাছে অনুমতিও চায় না। পৃথিবী তার নিজের অক্ষে ঘোরে, আর যন্তর মন্তরের লাল পাথরগুলো সেই গতি মেপে সময়ে রূপান্তরিত করে দেওয়ার কাজ করছে বছরের পর বছর।

কিন্তু সম্প্রতি এই ঐতিহাসিক যন্তর মন্তর থেকে কয়েক পা দূরে, পার্লামেন্ট মার্গ সরণিতে সময়ের অন্য এক হিসাব নিকাশ চলতে থাকে।