শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো মাদকবিরোধী আন্দোলনপরামর্শ সহায়তা মোবাইলের কারনে শিশুদের স্বাভাবিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩০ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুর মানসিক বিকাশ ও পারিবারিক অশান্তি: মাদকের প্রভাব’ এই বিষয়ের উপর আলোচনা করেন।প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৩ সালের ২০ মার্চ ১৬৩তম সভা অনুষ্ঠিত হয়। অনলাইন এই আয়োজনে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুর মানসিক বিকাশ ও পারিবারিক অশান্তি: মাদকের প্রভাব’ এই বিষয়ের উপর আলোচনা করেন। ডিজিটাল আসক্তির কুফল সম্পর্কে তার একটি পরামর্শ তুলে ধরা হলো-
তিনি বলেন, আগে যৌথ পরিবারে সন্তান লালন-পালন সহজ ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় পরিবারগুলো এখন একক বা ছোট হয়ে গেছে। জীবন-জীবিকার প্রয়োজনে মা-বাবা দুজনকেই এখন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে হচ্ছে। অন্যদিকে, কাজের প্রয়োজনে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বহুগুণ বেড়েছে। বর্তমানে শিশুরা বলতে গেলে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই প্রযুক্তির সংস্পর্শে আসছে। অনেক সময় শিশু কাঁদলেই মা-বাবা তার হাতে মোবাইল তুলে দিচ্ছেন। সাময়িকভাবে শিশু শান্ত হলেও, এই অভ্যাসের কারণে তাদের স্বাভাবিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।