BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Federico Veronesi
নামিবিয়ার মরুভূমিতে একটি শুকনো নদীখাত ধরে হেঁটে চলা একদল হাতিকে অনুসরণ করার সময় ফটোগ্রাফার ফেদেরিকো ভেরোনেসি এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হন। ঘটনাটি ছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে।
তার সামনে পড়লো একটি মাদি হাতি, যেটি একটি মৃত শাবককে নিয়ে যাচ্ছিল; শাবকটির ছোট্ট পা দুটি তার শুঁড়ে জড়ানো ছিল এবং নিস্তেজ দেহটি বাতাসে ঝুলছিল।
"এটি ছিল এক অন্তরঙ্গ মুহূর্ত, প্রায় আধ্যাত্মিক," ভেরোনেসি স্মরণ করেন।
"শিশুটির শরীর তখনও সম্পূর্ণ অক্ষত ও নরম ছিল। এটি তখনও শক্ত হয়ে যায়নি, তাই এটা স্পষ্ট যে তার জন্ম রাতে, বা হয়তো মাত্র কয়েক ঘণ্টা আগেই হয়েছিল।"
প্রথম দর্শনে, মর্মস্পর্শী দৃশ্যটি একজন মায়ের শোক প্রকাশ বলে মনে হয়েছিল।