BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, zahangir alam

রংপুরের পীরগঞ্জের চাষি মোঃ এনামুল হক এবার পঞ্চাশ শতক জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেছেন। তার মতে, এটি শীতকালের শুরুতে বাজারে আসে বলে বাজার মূল্য ভালো পাওয়া যায়।

"অল্প সময়ে ফসলটা ঘরে আসে। আর লাভও পাই ভালো। সমস্যা হল কাঁচা অবস্থায় কাটা হয় বলে পনের দিনের মধ্যেই এটি বিক্রি করে দিতে হয়," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

তিনি জানিয়েছেন, তার এলাকায় ৯০ ভাগ জমিতেই চাষিরা এই সময়ে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করে থাকেন।

আরেকজন কৃষক মোঃ ইসমাইল হোসেন বলছেন, প্রতি আড়াই শতক জমিতে প্রায় পাঁচ মণ পর্যন্ত মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন করেন তারা।

তিনি বলছিলেন, "রোপণের ৪৫-৬০ দিনের মধ্যে পাতাসহ, এমনকি কাণ্ডসহ পেঁয়াজটা বিক্রি করি। রোপণের জন্য ছোটো পেঁয়াজ নিয়ে আসি পাবনা কিংবা কুষ্টিয়া থাকে। এর প্রতিটি থেকে ৪টা পর্যন্ত পেঁয়াজ হয়"।