এর আগে কলেজের এমসিডিএস কক্ষে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুরো বছরের বন্ধুসভার কার্যক্রম নিয়ে আলোচনা করেন বন্ধুরা। সাধারণ সম্পাদক উদয় সরকার বর্তমান কমিটির কার্যক্রমগুলো এবং আগামী বছরের কার্যক্রমের রোডম্যাপ সম্বন্ধে সবাইকে অবগত করেন।
সাংগঠনিক সম্পাদক শারমিন লিপি বলেন, ‘বন্ধুসভা আমাদের সবার। তাই বন্ধুসভার সুখে-দুঃখে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু অনুপ দাস, সৈয়দা তামান্না ইসলাম, হৃদিতা, মিলন, রাজিম মাহবুব, ফররুখ আহমদ, আবদুল্লাহ রায়হান, সনি তালুকদার, ঋত্বিক, রাসেল মিয়াসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা