BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদেরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Universal Images Group via Getty Images

সালটা ১৬১৩, বর্ষাকাল মাত্রই তখন শেষ হয়েছে। লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে গোয়া নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

মরিয়ম-উজ-জামানি অবশ্য তার উপাধি ছিল, আসল নাম ছিল 'হরখাবাঈ'। এই রাজপুত রাজকন্যার গল্প বেশ আকর্ষণীয়।

১৫৬২ সালে, হরখাবাঈ-এর সঙ্গে তৃতীয় মুঘল সম্রাট জালালুদ্দিন মোহাম্মদ আকবরের বিয়ে হয়। কিছুদিন পর এই দম্পতির এক পুত্র সন্তান হয়, যার নাম ছিল নুরুদ্দীন মোহাম্মদ।

এই উপলক্ষে আকবর হরখাবাঈকে 'মরিয়ম-উজ-জামানি' উপাধিতে ভূষিত করেন। তাদের পুত্র নুরুদ্দিন মুহাম্মদই পরবর্তীকালে 'জাহাঙ্গীর' উপাধি দিয়ে মুঘল সিংহাসনে অধিষ্ঠিত হন।

ঐতিহাসিক রুবি লাল এবং ইরা মুখোটির মতে, আকবরের প্রিয় এবং প্রভাবশালী স্ত্রী হারখাবাঈ সেকালের অন্যতম ধনী নারী ছিলেন।