শনিবার, ৩১ অক্টোবর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো আলোর পাঠশালাপ্রতিযোগিতা মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনলেখা: মোসা: সোনিয়া খাতুন, সিনিয়র শিক্ষক, বাবুডাইং আলোর পাঠশালাপ্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১: ৪০ গত ২৯ অক্টোবর বাবুডাইং আলোর পাঠশালার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গত ২৯ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা সোয়া ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হোসেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাবিয়া বাসরী, উম্মে হাবিবা, তামমিম খাতুন প্রমূখ। এসময় গান পরিবেশন করে তাসমিম খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার যুগ্ন সাধারণ সম্পাদক সাবরিন আখতার।

বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতা শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। পঞ্চম শ্রেণি থেকে প্রথম স্থান অধিকার করে জিহাদ আলী, দ্বিতীয় স্থান অধিকার করে মাসুমা খাতুন ও অনুরাধা মারডী এবং তৃতীয় স্থান অধিকার করে সলেমান হাঁসদা ও শিখা টুডু। অন্যদিকে ষষ্ঠ শ্রেণি থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে যথাক্রমে উম্মে হাবিবা ও তাসমিম খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে রাবিয়া বাসরী ও সুমাইয়া খাতুন।

প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষকবৃন্দ।বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘ দিনের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে আন্দোলনকে দমাতে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কেড়ে নিয়েছে ৩০ লক্ষ শহীদের প্রাণ। রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা। কারও দানে এটি হয়নি। আমাদের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও স্বাধীনতার চিরন্তন ইতিহাস। এ স্বাধীনতাকে সম্মান করতে হবে। রক্ষা করতে হবে। আজও আমাদের এ স্বাধীনতাকে ছিনিয়ে নিতে সেই শকুনের দল একত্রিত হয়ে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দেশের সম্মানে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।

প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস (মাধ্যমিক), লুইশ মুরমু (প্রাথমিক), সিনিয়র শিক্ষক সোনিয়া খাতুন, সহকারী শিক্ষক নয়ন আহমেদ, বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।