BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমাশরুম চাষ কি বাড়ছে, এটিই কি ব্যাঙের ছাতা?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Rafiqul Islam
বাংলাদেশে মাশরুম গবেষণা ইনস্টিটিউট বলছে, দেশে দেড়শর বেশি উপজেলায় মাশরুম চাষের জন্য চাষি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার ফলে সারাদেশে এর চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশা করা হচ্ছে।
যদিও গবেষকরা বলছেন, বাজারজাতকরণের সমস্যা আর রান্নার পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকার কারণে মাশরুম বাংলাদেশে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা এখনো পায়নি।
যদিও ঢাকাসহ বড় শহরের ভালো মানের রেস্তোরাঁয় মাশরুমের নানা আইটেম বেশ জনপ্রিয়। আবার পিৎজ্জাসহ বিভিন্ন ধরনের ফাস্টফুডে মাশরুমের ব্যবহার ব্যাপক বেড়েছে।
কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থেই মাশরুমের উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা কতটা এমন প্রশ্নের জবাবে গবেষকরা বলছেন, মাশরুমের সবচেয়ে বড় সম্ভাবনার ক্ষেত্র হলো- এর জন্য জমি, সার ও কীটনাশকের প্রয়োজন হয় না।
আর এ কারণেই দেশে সাম্প্রতিককালে মাশরুমের বাণিজ্যিক চাষ যেমন বাড়ছে, তেমনি প্রতিনিয়তই চাষি ও উদ্যোক্তাদের মধ্যে এ নিয়ে আগ্রহও বাড়ছে।