বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমমাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যার বিরুদ্ধে অবস্থান নিতে হবেলেখা: আবদুল নবীআপডেট: ০১ অক্টোবর ২০২৬, ০৫: ১৫ কক্সবাজারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় বিনা মূল্যে এআই কোর্স এবং কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সহযোগী ছিল কক্সবাজার বন্ধুসভা।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিসের প্রধান ও বন্ধুসভার উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানার স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন অতিথিরা।

কক্সবাজার বন্ধুসভার বন্ধুরা।প্রধান অতিথির বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের পর্বে উঠে আসে তাদের সাফল্যের পেছনের নানা গল্প। কারও পথচলায় ছিল আর্থিক সংকট, কারও ছিল পরিবারের কঠিন বাস্তবতা। সেই প্রতিকূলতা পেরিয়ে জিপিএ-৫ অর্জনের গল্প শুনে অনুষ্ঠানস্থলে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছৈয়দ করিম এবং কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিঠুন চক্রবর্তীসহ অন্যরা বক্তব্য দেন।