বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো মাদকবিরোধী আন্দোলনপরামর্শ সহায়তা মাদক গ্রহণের ক্ষেত্রে প্রায়ই ‘খারাপ বন্ধুর সঙ্গ’ কতটা দায়ীনিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬: ০১ পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু
মাদক গ্রহণের ক্ষেত্রে প্রায়ই ‘খারাপ বন্ধুর সঙ্গ’কে মূল কারণ হিসেবে দায়ী করা হয়। মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে এ বিষয়ে আপনার বৈজ্ঞানিক অভিমত কী?
এর উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘এটি অভিভাবকদের একটি অত্যন্ত সাধারণ মনস্তাত্ত্বিক প্রতিরক্ষামূলক চিন্তা। অনেক অভিভাবক এসে বলেন, ‘আমার সন্তান তো খুবই ভালো ছিল, শুধু ওই খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেছে বা মাদক গ্রহণ শুরু করেছে।’ কিন্তু বিষয়টি যদি আমরা বিপরীত কোণ থেকে চিন্তা করি—আপনার সন্তান যদি মানসিকভাবে এতটাই দৃঢ় ও ইতিবাচক হতো, তবে তার প্রভাবে সেই তথাকথিত 'খারাপ' বন্ধুরা কেন মাদক ছেড়ে ভালো হয়ে গেল না?
বাস্তবতা হলো, কোনো বন্ধুই একা কাউকে মাদকাসক্ত করা বা মাদক ছাড়ানোর মূল ভূমিকা পালন করতে পারে না। অভিভাবকদের এই চিন্তাধারা কিছুটা সংকীর্ণ। মূল কারণ হলো, ওই সন্তানের ভেতরে হয়তো আগে থেকেই কোনো মনস্তাত্ত্বিক দুর্বলতা, মানসিক চাপ বা ঝুঁকিপূর্ণ প্রবণতা ছিল। সেই ফাঁক দিয়েই সে মাদকের দিকে পা বাড়িয়েছে। তাই শুধু বন্ধুর ওপর দোষ না চাপিয়ে সন্তানের নিজস্ব মানসিক গঠন ও পারিবারিক পরিবেশের দিকে গভীর নজর দেওয়া প্রয়োজন।