BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমাওকে নিয়ে রসিকতা: এমবাপ্পেকে বর্জন করছে চীনা নামী ব্র্যান্ডগুলোকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
প্রয়াত চীনা নেতা মাও জে দংকে নিয়ে করা মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়ার মুখে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাদ দিয়েছে বেশ কয়েকটি চীনা ব্র্যান্ড।
জানা গেছে, এমবাপ্পে ফরাসি টক শো ‘দ্য ব্রিজ’-এ বলেছেন, যে মিমটি তাকে সবচেয়ে বেশি হাসায়, সেটি হলো একজন চীনা স্বৈরশাসকের মিম।
তিনি যখন কথা বলছিলেন, তখন মাও-এর মতো দেখতে একটি ছবির ওপর তার ছবি বসিয়ে তৈরি একটি মিম ভেসে ওঠে।
"আমি এটা আমার বন্ধুদের সাথে সব সময় ব্যবহার করি," রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড যোগ করেন। অনলাইনে ছড়িয়ে পড়া যাচাইবিহীন ক্লিপগুলোতে এই মিম দেখানো হচ্ছে।
চীন তার শীর্ষ নেতাদের সমালোচনা বা উপহাসের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে মাও জে দং। তাকে নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও, আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি গণ্য হন।