BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Tahsif Souri FB

বন্ধু স্থানীয় ছোট ভাইয়ের ডাকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় উত্তরার বাসা থেকে বের হন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। এরপর আর বাসায় ফেরেননি তিনি।

বুধবার সন্ধ্যায় পুলিশের ফোনে মি. সাউরির মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারেন তার পরিবারের সদস্যরা।

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে।

জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা সময় আলোচনায় এসেছিলেন বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা।

বিশেষ করে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের চূড়ান্ত মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রীর দেশত্যাগের একটি ভিডিও ধারণ ও প্রচারের সঙ্গে তার সম্পৃক্ততা থাকা না থাকার বিষয়টি নিয়ে নানা আলোচনা রয়েছে।