বইটিতে লেখক ব্যক্তিগত উৎকর্ষ, কার্যকর নেতৃত্ব ও জীবনে সাফল্য অর্জনের ক্ষেত্রে মনোযোগের গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে, মনোযোগের তিনটি গুরুত্বপূর্ণ মাত্রা—নিজের প্রতি মনোযোগ, অন্যের প্রতি মনোযোগ এবং বহির্বিশ্বের প্রতি মনোযোগ। এই তিনটি মাত্রা আমাদের আত্মসচেতনতা, সহমর্মিতা ও দূরদর্শিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা ধরনের বিভ্রান্তির কারণে মনোযোগ ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। লেখক সচেতন অনুশীলন ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মনোযোগের দক্ষতা বাড়ানোর উপায় ব্যাখ্যা করেছেন। পাশাপাশি নিজের অনুভূতি ও লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের অনুভূতি বোঝা এবং বৃহত্তর পরিবেশকে উপলব্ধি করার গুরুত্বও তুলে ধরেছেন।
পাঠচক্র শেষে নোবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা।বইটির কিছু অংশে বিষয়বস্তুর বিস্তৃতি পাঠকের কাছে কিছুটা বিচ্ছিন্ন মনে হতে পারে। তবে মনোবিজ্ঞান, আত্মোন্নয়ন ও নেতৃত্ব সম্পর্কে আগ্রহীদের জন্য বইটি একটি সমৃদ্ধ পাঠ। পরিশেষে, বইটি আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য কেবল প্রতিভা কিংবা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং সঠিক সময়ে সঠিক বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতাও সাফল্যের অন্যতম চাবিকাঠি।
সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘মনোযোগ শুধু দেখার বা শোনার বিষয় নয়, বরং নিজেকে, অন্যকে ও পৃথিবীকে গভীরভাবে বোঝার এক অনন্য দক্ষতা। আমরা যেখানে মনোযোগ দিই, আমাদের চিন্তা, সিদ্ধান্ত ও সাফল্যের পথও সেদিকেই গড়ে ওঠে।’