সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতভ্রূণের চিকিৎসার জন্য গর্ভাবস্থাতেই যেসব অস্ত্রোপচার করা হয়কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

শিশুর জন্মের পর অনেক সময়ে জরুরি কারণে অস্ত্রোপচার করা হয়ে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গর্ভাবস্থায় শিশুর কিছু সমস্যা দেখা দিলে, শিশুর জন্মের জন্য অপেক্ষা না করেই মাতৃগর্ভেই তার সমাধান করা সম্ভব।

যেমন ভ্রূণের হৃদপিণ্ড, ফুসফুস, কিডনি এবং মেরুদণ্ড সহ বিভিন্ন অঙ্গের ক্ষতি রুখতে চিকিৎসকরা অনেক সময়ে অস্ত্রোপচার করে থাকেন। কিছু চিকিৎসায় লেজার ব্যবহার করা হয় এবং বিরল ক্ষেত্রে, চিকিৎসকরা মায়ের জরায়ু উন্মোচন করে ভ্রূণের অস্ত্রোপচার করেন।

এখন প্রশ্ন হলো কোন কোন সার্জারি গর্ভাবস্থাতে করা হয় এবং অস্ত্রোপচারের জন্য কী পদ্ধতি অবলম্বন করা হয়?

বিশেষজ্ঞদের মতে ভ্রূণকে প্রভাবিত করে এমন সব রোগের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা সম্ভব নয়। নির্দিষ্ট রোগ, গর্ভাবস্থার কোন পর্যায় চলছে, মা ও ভ্রূণের স্বাস্থ্য ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

ভারতেও অনেক নারীরই গর্ভাবস্থাতে ভ্রূণের চিকিৎসা হয়েছে।