BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , ভোটগ্রহণ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, চলছে গণনা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে অর্থনীতি নিয়ে অধিকাংশ ভোটার অসন্তোষ প্রকাশ করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

ভোটার জরিপ আপাতত ডেমোক্র্যাটদের কিছুটা স্বস্তি দিতে পারে।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে ভোটারদের ওপর চালানো জরিপের প্রথম দফার তথ্য বিশ্লেষণ করার পর একটি বিষয় স্পষ্টভাবে সামনে এসেছে।

প্রকৃত ভোটারদের নিয়ে পরিচালিত এই জাতীয় জরিপটি গত কয়েক মাসে প্রকাশিত বড় বড় জনমত জরিপে যে চিত্র দেখা গেছে, তার সঙ্গে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই মিল রেখেছে।

ভোটারদের মনোভাব নেতিবাচক, বিশেষ করে অর্থনীতি নিয়ে। আর এটাই ভোটারদের চিন্তার শীর্ষে থাকা বিষয়।

ডোনাল্ড ট্রাম্পের কাজের মূল্যায়নে সমর্থনের হার ৩৮ শতাংশ, আর নেতিবাচক মত ৬১ শতাংশ। অর্থাৎ তার জনপ্রিয়তার চিত্র স্পষ্টভাবে নেতিবাচক।