BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Tanvir Ibna Shafi via Getty Images

"আব্বা না মানায় প্রেমিকের সাথে পালিয়ে সিলেট চলে গেছিলাম। সেখানে একটা মসজিদে একজন হুজুর বিয়ে পড়াইছিল, কলেমা পড়ছি, রেজিস্ট্রি হইছে কিনা জানি না," কথাগুলো বলছিলেন সালমা সুলতানা।

বিয়ে রেজিস্ট্রি করা হয়েছিল কিনা চার বছরের দাম্পত্য জীবনে তা কখনো জানার চেষ্টা করেননি তিনি।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মিজ সুলতানার মতো এমন অনেকেই আছেন যাদের বিয়ে আদৌ রেজিস্ট্রি হয়েছে কিনা- সেটি তারা জানেন না।

আবার এমন অনেকে আছেন, যারা শরীয়ত মতে কলেমা পড়ে বিয়ে করেন অথবা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড করে বিয়ে করেন।

আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত।