BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতভারত ও পাকিস্তানের দুটি জাহাজে ধাক্কার ঘটনা নিয়ে কী জানা যাচ্ছে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty

আরব সাগরে ভারত আর পাকিস্তানের নৌবাহিনীর জাহাজে সংঘর্ষের পরে দুই দেশই অপরের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে।

গত মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর রাতে আর্ন্তজাতিক সমুদ্রসীমা পাহারা দেওয়ার সময় ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে দাবি করে ভারতীয় পররাষ্ট্র মণত্রণালয়। তবে কোথায়, কী ধরনের জাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়েছে তা তাদের বিবৃতি থেকে স্পষ্ট নয়।

এই ঘটনার পর ভারত দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের সর্বোচ্চ কূটনীতিবিদকে তলব করে।

অন্যদিকে পাকিস্তানের অভিযোগ, ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ 'উসকানিমূলক ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড' চালিয়েছে। তারাও এই ঘটনার ব্যাখ্যা চেয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতের শীর্ষ কূটনীতিবিদকে ডেকে পাঠায়।

গত বছর পহেলগামের ঘটনার পর দুই দেশেই বর্তমানে কোনো রাষ্ট্রদূত নিযুক্ত নেই। তার বদলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, যাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে উভয় দেশের পক্ষ থেকেই।