BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, লাতেহার জেলায় ডুম্বি নামে একটি ছোট গ্রামে বসবাস ১৬ বছর বয়সী রাধিকারArticle InformationAuthor, দিব্যা আরিয়াRole, বিবিসি সংবাদদাতাPublished ৬ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটরাধিকা কুমারী তার পুরোনো প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে দেওয়ালে লেখা সরকারি বার্তাটি পড়ার চেষ্টা করছিল। সেখানে হিন্দিতে যা লেখা আছে, তার বাংলা মানে দাঁড়ায়- 'অপরিচ্ছন্নতা প্রাণঘাতী, পরিচ্ছন্নতাই সেবা'।
কিন্তু ১৬ বছর বয়সী রাধিকা অতি কষ্টে শুধু প্রথম শব্দটিই পড়তে পারে।
বাকি অংশ পড়ার বদলে সে আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনার দিকে ইশারা করে।
পাঁচ বছর আগে, কোভিড মহামারির সময়ে, শিক্ষার মানের বিচারে পিছিয়ে থাকা এবং ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর একটি ঝাড়খণ্ডের লাতেহার জেলায় গিয়ে আমাদের রাধিকার সঙ্গে দেখা হয়েছিল। সেখানে ডুম্বি নামে একটি ছোট গ্রামে থাকে সে।
পাঁচ বছর পর আবার যখন আমরা তার সঙ্গে দেখা করতে যাই, তখন সে উপরের শ্রেণিতে উঠে গেছে ঠিকই, কিন্তু পড়াশোনা অনেকটাই পিছিয়ে পড়েছে।
রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন প্রভাব ফেলে।