BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে বিবিসি বাংলার ক্যামেরায় একদল বন্য হাতিArticle InformationAuthor, মুকিমুল আহসানRole, বিবিসি নিউজ বাংলাReporting from, শেরপুরPublished ২ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটকাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

দেশ দুইটির সীমান্তের একপাশে ভারতের মেঘালয়, অন্যপাশে বাংলাদেশের শেরপুরসহ ময়মনসিংহ অঞ্চল। আর সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ের বনে দীর্ঘদিন ধরে বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টিরও বেশি বন্য হাতি।

বনবিভাগের তথ্য অনুযায়ী, জামালপুরের বকশিগঞ্জ থেকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে দুই দেশের মধ্যে হাতি চলাচলে ৪৪টি গেট এবং ১১টি নদী বা ছড়া পথ ছিল।

বছরের পর বছর ধরে এসব গেট ও জলপথ ব্যবহার করে দুই দেশেই বিচরণ করতো ক্রস বাউন্ডারি হাতিগুলো।

ময়মনসিংহের বন বিভাগ ও গবেষকরা বলছেন, সীমান্তের যে সব পথ দিয়ে হাতি চলাচল করতো, সাম্প্রতিক বছরগুলোয় ভারতের মেঘালয় অংশের এমন বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া ও গেট নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে, বন্য হাতি বিচরণের ভারতীয় বেশ কিছু জায়গায় দেশটির কৃষকরা কাজু বাদামের চাষাবাদ করেছে। ফলে সে সব জায়গায় হাতিগুলো যেতে পারছে না।