BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতভারতের উজ্জয়িনীতে যে মসজিদের একটি অংশ ভাঙা ঘিরে উত্তেজনা তার ইতিহাস কী?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, ANI
হিন্দু ধর্মীয় মেলা সিংহস্থ কুম্ভ ২০২৮-এর প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রাস্তা চওড়া করার কাজ চলছিল। এর মধ্যেই সেখানে শাহী মসজিদের একটি অংশ সরানোর উদ্যোগের জেরে ২৮শে সেপ্টেম্বর উত্তেজনা ও সহিংস সংঘর্ষ সৃষ্টি হয়।
ছত্রি চক এলাকায় অবস্থিত মসজিদটির আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
তবে বিতর্কটি পুরো মসজিদ ভেঙে ফেলা নিয়ে ছিল না। রাস্তা চওড়া করার জন্য প্রস্তাবিত ১৫ মিটার অ্যালাইনমেন্টের মধ্যে পড়া মসজিদের একটি অংশ সরানো নিয়ে এই বিরোধ তৈরি হয়।
রোববার গভীর রাতে প্রশাসন ও মসজিদ কমিটির মধ্যে বৈঠকের পর ক্ষতিগ্রস্ত অংশটি নিজেরাই সরিয়ে ফেলতে সম্মত হয় মসজিদ কর্তৃপক্ষ।
তবে সোমবার সকালে বিপুল সংখ্যক মানুষ মসজিদের আশপাশে জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।