BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী শেখ হাসিনা প্রসঙ্গে কী বুঝাতে চাইলেনকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, https://www.facebook.com/IndiaInBangladesh
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ই অগাস্টে সামরিক বিমানে করে ভারতে যাওয়া ও তখনকার পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের পদক্ষেপ নিয়ে ঢাকায় দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্য নিয়ে নানা ধরনের আলোচনায় হচ্ছে।
বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রস্তুতির আভাসের মধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মি. দিবেদী যে মন্তব্য করেছেন তা বেশ কৌতূহল তৈরি করেছে।
যদিও মি. দিবেদী ঢাকায় যা বলেছেন সেটি শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন অর্থাৎ ২০২৪ সালের ৬ই অগাস্ট ভারতের সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছিলেন তা থেকে ভিন্ন কিছু নয় বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
বিশ্লেষকরা কেউ বলছেন, যে মি. দিবেদী বোঝাতে চেয়েছেন যে বিষয়টি বাংলাদেশের এবং এই ইস্যুতে ভারত আটকে থাকতে ইচ্ছুক না। আবার কেউ কেউ বলেছেন, শেখ হাসিনা সামরিক বিমানে করে ভারতে গেছেন, ভারতীয় সেনাবাহিনী তাকে নেয়নি-এটি সেটি বাংলাদেশিদের সামনে স্পষ্ট করে তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন 'এর দায় ভারতের নয়'।
আবার এমন মতও আছে যে, ভারতের অবস্থান পরিষ্কার করে তিনি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি আগ্রহ প্রকাশ করেছেন।