বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো মাদকবিরোধী আন্দোলনপরামর্শ সহায়তা বয়ঃসন্ধিকালে যোগাযোগ বাড়ানো ও দূরত্ব কমানো জরুরিনিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫: ৪২ পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২৯ নভেম্বর প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৩তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ‘আমাকে কেউ বোঝে না (মা-বাবার সঙ্গে সন্তানের মনের দূরত্ব)’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

যোগাযোগের ঘাটতি বাবা–মায়ের সঙ্গে সন্তানের একধরনের দূরত্ব তৈরি করে। এই দূরত্ব প্যারেন্টিংয়ের জন্য নেতিবাচক। বয়ঃসন্ধিকালে সন্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানো ও দূরত্ব কমানো খুব দরকার। এ বিষয়ে বিশেষজ্ঞগণ ৩টি বিষয়ের প্রতি জোর দেন। যেমন-

মানসিক নিরাপত্তা: বাবা-মায়ের সাথে খোলামেলা আলোচনা থাকলে সন্তানরা নিজেদের নিরাপদ মনে করে। তারা সহজে তাদের মনের ভয়, কৌতূহল বা হতাশাগুলো ভাগ করে নিতে পারে।

আত্মবিশ্বাস বৃদ্ধি: সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা পেলে কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ে এবং তারা ভুল পথে যাওয়া থেকে দূরে থাকে।

মানসিক স্বাস্থ্য সুরক্ষা: যোগাযোগের অভাবে অনেক সময় সন্তানরা একাকীত্ব বা ডিপ্রেশনে ভুগে থাকে, যা তাদের দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।