BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাসকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

মোবাইল ফোনের সঙ্গে হেডফোন কিংবা কম্পিউটার যুক্ত করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করেন অনেকেই, কিন্তু আপনারা কি জানেন? এই আধুনিক প্রযুক্তির নামের পেছনে রয়েছে এক হাজার বছরেরও বেশি পুরোনো ইতিহাস।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে জেলিং নামের একটি ছোট শহর।

সেখানে রয়েছে প্রাচীন দুটি পাথরের স্তম্ভ, যাতে খোদাই করা আছে ওই রাজার শাসনামলের ইতিহাস। এই শিলালিপি থেকেই জানা যায়, কীভাবে তাঁর অদ্ভুত ডাকনাম থেকে বিশ্বের বহুল ব্যবহৃত একটি প্রযুক্তির নাম এসেছে।

রাজা হ্যারল্ড গর্মসন ছিলেন দশম শতকে ডেনমার্কের শাসক। তার ডাকনাম ছিল ব্লুটুথ। প্রাচীন নর্স ভাষায় নামটি ছিল ব্লাতন (Blátǫnn)।

ইতিহাসবিদদের ধারণা, তার একটি দাঁত নীলচে হয়ে গিয়েছিল বা পচে গিয়েছিল। এ কারণেই তিনি এমন ডাকনাম পেয়েছিলেন বলে মনে করা হয়। তবে তার মৃত্যুর প্রায় ১৫০ বছর পর প্রথম লিখিত নথিতে এই ডাকনামের উল্লেখ পাওয়া যায়।