BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা তাদের বোমারু বিমানগুলো ওই ঘাঁটি থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিজেদের ঘাঁটিতে নিয়ে গেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা তাদের বোমারু বিমানগুলো ওই ঘাঁটি থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিজেদের ঘাঁটিতে নিয়ে গেছেন।

সাম্প্রতিক একটি ‘সন্দেহজনক ঘটনা’র প্রেক্ষিতে এমন পদক্ষেপ দৃশ্যমান হলো। বর্তমান ওই ঘটনাটির তদন্ত করছে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ।

রোববার আরএএফ ফেয়ারফোর্ড থেকে বি-১ বোমারু বিমানগুলো উড়ে গেছে বলে ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে দেখা যাচ্ছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ বিমান আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করে আসছিল যুক্তরাষ্ট্র। সেখানে মার্কিন প্রায় এক ডজন বি-১ বোমারু ছিল, যেগুলো ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।

এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে পরিষ্কার করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।