প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ২২ অক্টোবর বিকেলে সেখানে ছুটে যান শরীয়তপুর বন্ধুসভার বন্ধুরা। বেদেপল্লির অর্ধশতাধিক শিশুশিক্ষার্থীর মধ্যে খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন। বাচ্চারা এসব জিনিস পেয়ে খুবই উচ্ছ্বসিত।
মুন্সিরহাট বেদেপল্লির সরদার আব্দুস সাত্তার মাতুব্বর বলেন, ‘প্রথম আলোর তোন মাঝে মাঝেই আমাগো পোলাপানগো খাওন-দাওন ও বিভিন্ন জিনিস দ্যায়। আমরা এ জন্য ম্যালা খুশি।’
এ বিষয়ে শরীয়তপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হক বলেন, ‘এই বেদেপল্লিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস। তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই সব সময় এখানকার প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ বলেন, ‘বেদেপল্লির কম সুবিধাসম্পন্ন শিশুশিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই প্রথম আলো বন্ধুসভার একটি ভালো কাজ।’
শরীয়তপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক তামিম হোসেন বলেন, ‘এখানে শিশুদের কাছে হাঁসি বিক্রি করতে এসে আমরা হাঁসি কিনে নিয়েছি।’