BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে কয়েক হাজার নয়, বরং হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন।

বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগ করতে সমস্যা হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ছে। সম্ভবত এ কারণেই সংযোগজনিত সমস্যা দেখা দিচ্ছে।

সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে তার স্বাভাবিকভাবে সেবা পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।