BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Tahsif Souri FB

নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর পাশের বস্তি থেকে উদ্ধার হওয়া নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, 'বন্ধুস্থানীয় ছোট ভাই' এবং বাসার গ্যারেজের শেষ সিসিটিভি ফুটেজ- প্রতিটি তথ্যই নতুন প্রশ্ন সামনে আনছে।

মৃত্যুর আগে সবশেষ যে 'ছোট ভাই' এর সঙ্গে মি. সাউরিকে দেখা গিয়েছিল তাকে হেফাজতে নেওয়ার পর থেকেই এই ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে।

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সেদিনের নানা তথ্য দিয়েছে সেই ব্যক্তি, শাহরিয়ার রেজা দ্বীপ।

তুরাগ নদের যেখান থেকে মরদেহ উদ্ধার হয়েছিল তার কাছাকাছি এলাকা থেকেই পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে মি. সাউরির মোটরসাইকেলটি।

পুলিশ বলছে, নিখোঁজ হওয়ার আগে শেষ সাড়ে পাঁচ ঘণ্টা ওই ছোটভাইয়ের সঙ্গে মি. সাউরি কোথায় গিয়েছিলেন, কী করেছেন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তারা।