BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবিমানবন্দরে কোন ঘটনায় গ্রেফতার আখতারুজ্জামান?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, SCREEN GRAB

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, কর্মকর্তাকে হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতের সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার বিমানবন্দর থানায় হওয়া মামলায় তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

বিমানবন্দরের যে ঘটনায় মি. আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে তার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বিমানবন্দরে দায়িত্বরতদের সঙ্গে হট্টগোল করতে দেখা যায় তাকে।

এসব ভিডিওতে- বিমানবন্দরে দায়িত্বরতদের সঙ্গে তার কথা বলার ধরন এবং হুমকি-ধামকির বিষয়টি নিয়ে যেমন অলোচনা-সমালোচনা হচ্ছে, তেমনি কেন তিনি এমন আচরণ করলেন সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।