বুধবার, ১৮ নভেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো আলোর পাঠশালাবার্ষিক সভা বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিতলেখা: জিতেন্দ্র ত্রিপুরা, সহকারী শিক্ষক, কচ্ছপতলী আলোর পাঠশালাপ্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১: ১০ কচ্ছপতলী আলোর পাঠশালায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরার সভাপতিত্বে ও পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি চাইনিং মারমা। এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য, সহকারী শিক্ষকবৃন্দ, প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা এবং অভিভাবকবৃন্দ।

প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা আগত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।সভায় প্রধানত ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়:

বার্ষিক পরীক্ষা: পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করা এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত হয়।

ফলাফল ও ভর্তি: স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ, ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়বহির্ভূত শিশুদের শিক্ষার আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।

নতুন কমিটি গঠন: নীতিমালা মেনে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।