BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তনকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, PTI

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছিল গত নয়ই মে। সোমবার ওই সরকার ছয় মাস পূর্ণ করেছে। আর এই প্রথম ছ'মাসে রাজ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখা যাচ্ছে তা সম্ভবত সাংস্কৃতিক ক্ষেত্রেই।

নির্বাচনের আগে রাজ্যে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি বা নারী নিরাপত্তার মতো ইস্যুতে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তা পূরণ করার মতো যথেষ্ঠ সময় হয়তো তারা পায়নি – কিন্তু পশ্চিমবঙ্গে কৃষ্টি, শিক্ষা, ভাষা, উৎসব-পার্বণ ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে যে সার্বিক সংস্কৃতির একটি উদার পরিমন্ডল আছে বলে মনে করা হয়, সেখানে একটা পরিবর্তনের আভাস ইতোমধ্যেই দেখা যাচ্ছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।

রাজ্যের সাংস্কৃতিক পরিমন্ডলে এই বদলটা ঠিক কী, কেন আর কীভাবে - কলকাতার নানা প্রান্তে ঘুরে সেটাই বোঝার চেষ্টা করেছি এই সরেজমিন প্রতিবেদনে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন