BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'বিগ-বি' কী যে বিষয়ে জাপান এত গুরুত্ব দিচ্ছে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, PMO

জাপান সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর দুই দেশের যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে, তাতে বিশেষ গুরুত্ব পেয়েছে 'বিগ-বি' প্রসঙ্গ।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একযোগে প্রকাশ করা যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রী 'অভিন্ন সমৃদ্ধির জন্য' এই উদ্যোগটিকে নতুনভাবে উন্নীত করতে একমত হয়েছেন।

'বিগ-বি'-এর ভিত্তিতে দুই প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ী-মহেশখালী এলাকাকে বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও আইসিটি অবকাঠামোর উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে একযোগে কাজ করার বিষয়ে একমত হন বলে যৌথ ঘোষণায় বলা হয়েছে।

ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার কিংবা সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই 'বিগ-বি' সামনে আরও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

একই সাথে এই বিগ-বি'তে জাপানের দিক থেকে ভারতকে যুক্ত করার আকাঙ্ক্ষার প্রসঙ্গটিও সামনে আসছে।