সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, NurPhoto via Getty Images

শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ঘিরে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গুরুত্বপূর্ণ এই খাতে এক ধরনের অচলবস্থা তৈরি হয়েছে।

সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অনেক শ্রমিক।

এদিকে, শ্রমিকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকলে রবিবার থেকে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে, চলমান শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলার শঙ্কায় ১৪৭টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখেছে।

বিজিএমইএ সভাপতি জানান, পরিস্থিতি বিবেচনায় উৎপাদন উপযোগী পরিবেশ না থাকলে যেসব এলাকায় বিক্ষোভ চলমান থাকবে সেসব এলাকায় কারখানা বন্ধ রাখা হবে।