BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Screen Grab
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিএনপি সরকার ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পর ময়মনসিংহে একজন নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি মার্কেটে সাথী আক্তার নামের এই ব্যবসায়ীর একটি পার্লার রয়েছে।
রোববার ফেসবুক লাইভে এসে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের কারেন্টের তার চুরির কথা উল্লেখ করে "দেশে কেউ নিরাপদে নেই" বলে ক্ষোভ প্রকাশ করেন মিজ আক্তার।
একইসঙ্গে, ২০২৬ সালে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, যেমন- চুরির ঘটনা বেড়েছে এমন কথাও বলেন তিনি।
একপর্যায়ে বলেন- "বিএনপি সরকারকে ভোট দিয়ে এখন ভুক্তভোগী"।