BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'বারবার প্রশ্ন করছিল, আমার সাথে কেউ নেই? আমি বিবাহিত নাকি অবিবাহিত?'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, : Christian Ender via Getty Images

সম্প্রতি প্রাপ্তবয়স্ক তিনজন নারী বাংলাদেশ থেকে নেপালে যাওয়ার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন অফিসারদের নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হন, হয়রানির শিকার হন বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত নেপাল সফরও করতে পারেননি তারা।

এই ঘটনায় ভুক্তভোগী নারীরা উচ্চ আদালতের স্মরণাপন্নও হলে আদালত পুলিশ, সরকারকে কারণ দর্শানোর রুল জারি করেছে।

কিন্তু শুধু বিমানবন্দরেই নয়, দেশের ভেতরেও একা কিংবা নারীরা কয়েকজনে মিলে ঘুরতে গিয়ে বিভিন্ন সময় নানা ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন।

কেউ কেউ জানান, দেশে একা কোথাও গেলে হোটেল বা থাকার জায়গা নিয়ে সবচেয়ে বেশি ভুগতে হয়। কেননা, একা একজন নারীর জন্য হোটেলের রুম পেতে অনেক জটিলতার মুখোমুখি হতে হয়।

এমনকি যাত্রাপথেও বিপাকে পড়েন নারীরা। অনেক সময় বাসে চেকিং করার সময় একা বা দুই-তিনজন থাকলে তাদেরই শুধু জিজ্ঞাসাবাদ করলে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন তারা।