কোমরে যন্ত্রণা, হাঁটুর ব্যথায় ভুগতে দেখা যায় অনেককে। বয়স বাড়লে এ সব সমস্যা বেশি হয়। তবে এখন আর্থ্রাইটিসের মতো রোগ কম বয়সেও হানা দিচ্ছে শরীরে। আর্থ্রাইটিসের মূলত দুটি ভাগ। অস্টিয়ো আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস। অনেকেরই ধারণা, আর্থ্রাইটিসের সমস্যা কখনও সঙ্গ ছাড়ে না। চিকিৎসা ও সঠিক খাওয়াদাওয়ার মাধ্যমে ব্যথা কমানো সম্ভব। কয়েকটি খাবার আছে, যা খেলে আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর্থ্রাইটিসে ভুগলে রোজের ডায়েটে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন? ১) বাতের ব্যথা থাকলে প্রক্রিয়াজাত খাবার, যেমন সসেজ, বেকন, হ্যাম খাওয়া যাবে না। এ ছাড়া চিপ্স, চিজ, পপকর্নের মতো প্যাকেটবন্দি খাবারও আর্থ্রাইটিসের রোগীদের জন্য ক্ষতিকর। ২) আর্থ্রাইটিসের সমস্যায় ভুগলে পাঁঠার মাংসও খাবেন না। কারণ, এতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবার ব্যথা বাড়িয়ে দিতে পারে। ৩) ওমেগা ৬ যুক্ত খাবার, যেমন সোয়াবিন, মাংস, বাদাম, ভুট্টা হাড়ের ব্যথা বাড়িয়ে দিতে পারে। এগুলো এড়িয়ে চলা ভালো। ৪) আর্থ্রাইটিসে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস খুবই ক্ষতিকর। কাঁচা লবণে সোডিয়াম ক্লোরাইড থাকে; যা আর্থ্রাইটিসের ব্যথা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করতে সক্ষম। ৫) চিনি দেওয়া শরবত, নরম পানীয়, সোডা দেওয়া ফলের রস আর্থ্রাইটিসের রোগীদের পক্ষে একেবারেই উপকারী নয়। এগুলো ছাড়াও ভাজাভুজি, তেল-ঝাল-মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। [ বিশেষজ্ঞ চিকিৎসক]
ই-মেইল: [email protected], [email protected]