BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

বাংলাদেশে নিজস্ব ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। এটি বাংলাদেশের জন্য কেন প্রয়োজন এবং কিভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে, এমন নানা প্রশ্ন সামনে আসছে।

বাংলাদেশে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা বাংলা এলএলএম।

বলা হচ্ছে, এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিভিন্ন বিদেশি মডেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলা ভাষায় লেখাপড়া, গবেষণা কিংবা নথি বিশ্লেষণ আরও সহজ হবে।

বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং আইসিটি ডিভিশনের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বিবিসি বাংলাকে বলছেন, শুরুতে বাংলাদেশে এআই ব্যবহারের নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে সরকার।

এরপর ধারাবাহিকভাবে নিজস্ব ভাষায় এআই মডেল তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।