সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবাংলাদেশ ভারত সম্পর্কে কি নতুন জটিলতা তৈরি হচ্ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
ভারতের অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সংক্রান্ত তথ্যের জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনের বিষয়টি এখনো বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বিশেষ করে তিনি আসলেই ডিসেম্বরেই ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা, অথবা তার আইনি পরামর্শকরা যে আবেদন দিল্লিতে করেছে তার কোনো জবাব বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত দেয় কিনা তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
তবে এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ভারত-বাংলাদেশ পঞ্চম দফার কনস্যুলার বৈঠক স্থগিত হওয়ার খবর।
যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে বৈঠকটি স্থগিত হওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ই-মেইল আবেদনের আগেই হয়েছে। তারপরেও এটি সম্পর্কের ক্ষেত্রে নতুন জটিলতার বহিঃপ্রকাশ কিনা সেই প্রশ্ন সামনে আসছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমকে বলেছেন, কনস্যুলার সংলাপ অক্টোবরের শেষে ঢাকায় হওয়ার কথা ছিল তবে দুই দেশের আলোচনার মাধ্যমেই তা পেছানো হয়েছিল। এখন বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় চলতি মাসের শেষে তারিখ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।