BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

বাংলাদেশে আইন পেশায় এমন অনেকেই আছেন, যারা ৩৮, ৪০ বা ৫০ বছর বয়সেও এই পেশায় এসেছেন। তবে, এবার এমন সুযোগ বন্ধ করার কথা ঘোষণা দিয়েছে বিএনপি সরকার।

মঙ্গলবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ৩৫ বছরের পরে আইনজীবী হওয়ার পথ বন্ধ হতে যাচ্ছে।

এই পেশাকে পরিপূর্ণভাবে 'প্রফেশনাল', সৌন্দর্য রক্ষা এবং সম্মানজনক স্থানে পৌঁছাতেই, এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

আদালত অঙ্গনে প্রায়ই ভুয়া আইনজীবী বা দালাল চিহ্নিত হয়েছে, মানুষ প্রতারণার শিকার হয়েছেন বা মিথ্যা মামলা হয়েছে - এমন অভিযোগের কথা শোনা যায়।

কিন্তু ৩৫ বছরের পরে আইনজীবী হওয়ার পথ বন্ধ করার সরকারের সিদ্ধান্তে আইনজীবীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনজীবীদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।