BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে দুই বছর আগে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। কিন্তু কোনো অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে প্রতিষ্ঠানটির সব গবেষণা কার্যক্রম।

২০২৩ সালের সরকারি তথ্যের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, প্রতি বছর সাড়ে চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয় এবং এতে সাড়ে সাত হাজারের বেশি মানুষ মারাও যায়।

বিশ্বব্যাপী সাপের কামড়কে একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা অনুধাবন করে, ২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে 'চরম উপেক্ষিত' সমস্যা হিসেবে তালিকাভুক্ত করেছে। তাদের হিসাবে, বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৫৪ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন, যার মধ্যে ১৮ লক্ষ থেকে ২৭ লক্ষ ক্ষেত্রে সাপের বিষ শরীরে প্রবেশ করে।

বিষক্রিয়ার জন্য দায়ী নির্দিষ্ট প্রজাতির সাপের বিষের সঙ্গে খাপ খাইয়ে তৈরি অ্যান্টিভেনম ব্যবহার করা জরুরি বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিটি সদস্য দেশকে অ্যান্টিভেনম তৈরির আহ্বানও জানায় তারা।

যার পরিপ্রেক্ষিতেই ২০১৮ সালের চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ভেনম রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠিত হয়। এটি দেশে এ ধরনের একমাত্র প্রতিষ্ঠান।