BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
'হালিয়ু' – শুনেছেন কখনও? এটি একটি কোরিয়ান শব্দ, বাংলা করলে যার অর্থ দাঁড়ায় 'কোরিয়ান ঢেউ'। এটিকেই ইংরেজিতে বলে 'কোরিয়ান ওয়েভ', সংক্ষেপে 'কে-ওয়েভ'।
এই শব্দ দিয়ে মূলত দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়াকে বোঝানো হয়।
সাগর আর পাহাড় দিয়ে ঘেরা দেশটির সংগীত, নাটক, সিনেমা, পোশাক, প্রসাধনী, খাবার, জীবনযাত্রার ধরণ, এমনকি ভাষাও দিনকে দিন এর সীমানার বাইরে জনপ্রিয় হয়ে উঠছে।
সাম্প্রতিক বছরগুলোয় 'হালিয়ু' বা কোরিয়ান ওয়েভ বাংলাদেশের শহুরে সংস্কৃতিতেও লক্ষণীয় মাত্রায় প্রভাব বিস্তার করছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে।
উদাহরণস্বরূপ, বাংলাদেশের নারীদের কাছে এককালে হিন্দি সিরিয়ালের ব্যাপক জনপ্রিয়তা ছিল, সন্ধ্যা নামলেই তারা তখন টেলিভিশনের পর্দায় বুঁদ হয়ে থাকতেন অনেকে।